টাঙ্গাইলে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ছাত্রদল নেতার স্বস্তির উদ্যোগ
চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে তীব্র গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। তার নেতৃত্বে পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে এই মানবিক কর্মসূচির আয়োজন করেন এম এ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান তুষার, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহমেদ, এলাসিন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অনিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও ছাত্রনেতা ফাহাদ, পারভেজ, হাদি, হানিফ রোকনসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন বলেন, প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের অনেক কষ্ট করতে হচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পানি পেয়ে সন্তোষ প্রকাশ করেন অপেক্ষারত অভিভাবকরাও। তারা ছাত্রদল নেতার এ উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন
Array