খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিরে প্রধান হিসেবে আগামী তিন মাসের জন্য দায়িত্ব সামলাবেন তামিম ইকবাল।

মঙ্গলবার দায়িত্ব নিয়েই বুধবার প্রথম বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেটে খেলা নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন সাবেক বাঁহাতি এই ওপেনার।

২০২৩ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছিল। তামিম প্রথম বোর্ড সভায় এসেই ক্রিকেটারদের বেতন বাড়ালেন।

নারী প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা এখন ৩৫ জন।

তিন ক্যাটাগরিতে ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল ৫ হাজার টাকা করে।

এখন সেই অঙ্ক প্রায় দ্বিগুণ করা হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটাররা পাবেন ১০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার টাকা। অন্যদিকে দীর্ঘ সংস্করণের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

শুধু ম্যাচ ফি নয়, বেতনও বাড়ানো হয়েছে। আগে প্রত্যেক ঘরোয়া নারী ক্রিকেটার মাসে ৩০ হাজার টাকা পেতেন, এখন তা বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা।

এদিকে পুরুষদের ঘরোয়া ক্রিকেটে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা এখন ১০২ জন, যা গত বছর ছিল ১০০ জন। আগে ‘এ’ শ্রেণির প্রথম শ্রেণির ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ২৮ হাজার ৭৫০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৬৫ হাজার টাকা। ‘বি’ শ্রেণির ক্রিকেটারদের বেতন ২৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। আর ‘সি’ শ্রেণির ক্রিকেটারদের বেতন ১৭ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা।

পুরুষদের প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে যেখানে ম্যাচপ্রতি ৭০ হাজার টাকা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয় তারা অনেক কম পারিশ্রমিক পায়। এত কষ্ট করে তারা ক্রিকেট খেলে, তাদের পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া উচিত। তাই তাদের বেতন বাড়ানো হয়েছে। এপ্রিল মাস চললেও তারা জানুয়ারি থেকে নতুন হারে বেতন পাবেন।’

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।