কারাবন্দী সেলিম প্রধানের মুক্তি দাবি পরিবারের, ‘ষড়যন্ত্রমূলক মামলায়’ গভীর উদ্বেগ
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ব্যবসায়ী সেলিম প্রধানের বর্তমান কারাবন্দী পরিস্থিতি নিয়ে গভীর মানবিক উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়ে তারা বলেন, একজন নাগরিক হিসেবে সেলিম প্রধানের ন্যায়বিচার পাওয়ার অধিকার, ব্যক্তিস্বাধীনতা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
আদালত থেকে জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাগুলো তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে।
তার পরিবার মনে করে, একজন নাগরিক হিসেবে তার সাংবিধানিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত হওয়া জরুরি।
নতুন মামলায় তাকে রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে পরিবারের বক্তব্য অনুযায়ী, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের পদে অধিষ্ঠিত ছিলেন না বা সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। এমনকি পাঁচ আগস্টের আগেও তিনি কোনো রাজনৈতিক কাজে সক্রিয় ছিলো না। তবে পাঁচ আগস্টের পর একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বা এখনো করছে। যা এখনও চলমান রয়েছে। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ৪ বছর কারাভোগ করেছেন। যা মিথ্যা এবং বানোয়াট মামলা ছিল।
সেলিম প্রধান একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সচেতন মহলে পরিচিত। বিভিন্ন সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা জনসমক্ষে দেখা গেছে। তার পরিবার মনে করে, চলমান পরিস্থিতি তার ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলছে।
তার পরিবার এরইমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নিরপেক্ষ তদন্ত ও মানবাধিকার সুরক্ষার অনুরোধ জানিয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেক, দায়িত্ববোধ ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারের প্রতি আস্থা রেখে দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তার পরিবার৷ এছাড়াও তার পরিবার এই মিথ্যা মামলা থেকে মুক্তি চায়।


আপনার মতামত লিখুন
Array