দুই দশক রাজনীতিতে সক্রিয় মিথিলা, হতে চান সংরক্ষিত সংসদ সদস্য
অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথিলা। দুই দশক ধরে যিনি বিএনপির সক্রিয় রাজনীতিতে যুক্ত। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি তিনি।
তার ভাষ্য, উনাকে বিএনপিতে দেখে শত শত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও বিএনপির দুঃসময়ে রাজনীতিতে যুক্ত হয়েছে।
বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ রেজাল্ট করেও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করতে পারেননি। পরে তিনি রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতা শুরু করেছেন। সেখানেও উনাকে বারবার নানাবিধ হয়রানির শিকার হতে হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালের নির্বাচনকালীন সময়ে তিনি রাজনৈতিক মামলায় শিশু সন্তান নিয়ে কারাবরণ করেছেন। ২০২৩ সালে নয়াপল্টনের মহাসমাবেশে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। জুলাই- আগস্ট আন্দোলনে উনার শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন এবং আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শামীমা ইয়াসমিন মিথিলা আন্দোলন সংগ্রামের পাশাপাশি একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বারবার প্রথম আওয়াজ তুলেছেন।
মিথিলা ঢাকা এবং চট্টগ্রামে সমানতালে দলের জন্য কাজ করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে জনসংযোগ ও প্রচারক কমিটির সদস্য ছিলেন এবং ডিপ্লোম্যাটিক জোনের টিম লিডার হিসেবে কাজ করেছেন।
এছাড়া মীরসরাইয়ে তিনি ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে প্রচারয়-প্রচারণা চালিয়ে গেছেন।
সামনেও দলের জন্য কাজ করে যেতে চান অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথিলা। এ জন্য ঢাকা এবং চট্টগ্রামের যেকোন এলাকায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান তিনি। তার কথায়, আশা করি দল আমার যোগ্যতা, দলের জন্য দেওয়া শ্রমের মূল্যায়ণ করবে।


আপনার মতামত লিখুন
Array