চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান
বএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আজ সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।
বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন
Array