একা লড়ে ৪৪ হাজারের বেশি ভোট পেলেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপির হয়ে প্রার্থীও হয়েছিলেন। জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে এনসিপি যুক্ত হলে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন।
কোনো দলের ছায়া ছাড়া নির্বাচনে নতুন প্রার্থী হিসেবে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল তার সামনে। নির্বাচনে তিনি জয় পাননি।
তবে একা লড়াই করে, প্রচলিত নির্বাচনী প্রচারের বিরুদ্ধে গিয়ে ভিন্নভাবে প্রচার করে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। যত ভোট পড়েছে, তার প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
ঢাকা-৯ আসনে প্রাপ্ত ভোটের দিক দিয়ে তাসনিম জারার অবস্থান তৃতীয়। এই আসন থেকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।


আপনার মতামত লিখুন
Array