জুয়েলের নেতৃত্বে ধামুড়ায় ধানের শীষের গণসংযোগ আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে আজ (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উজিরপুর থানার ধামুরা ইউনিয়নে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এ পথসভার মূল লক্ষ্য, জানিয়েছেন নেতা-কর্মীরা।
গণসংযোগের মাধ্যমে এলাকাবাসীর কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে। দলের সকলকে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জনের অঙ্গীকার করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থীর পক্ষে এই প্রচারণা পরিচালিত হবে বলে জানান নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।


আপনার মতামত লিখুন
Array