কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’র যাত্রা শুরু
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’। সদ্য আত্মপ্রকাশ করা সংগঠনটির নেতা-কর্মীরা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ায়ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ২১শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ও জিয়া পরিবারের আস্থাভাজন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম জামালসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সংগঠনের উপদেষ্টা বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে এবং তার নেতৃত্ব ও দেশপ্রেমের কথা তুলে ধরে তার জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন
Array