খুঁজুন
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ, ১৪৩৩

সোমবার আবারও ঘেরাও কর্মসূচি, যা বললেন ছাত্রদল সভাপতি-সম্পাদক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
সোমবার আবারও ঘেরাও কর্মসূচি, যা বললেন ছাত্রদল সভাপতি-সম্পাদক

‘পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের’ অভিযোগে ডাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এ কর্মসূচি স্থগিত করা হলেও আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) ফের এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার সকাল থেকে কর্মসূচি ফের চলবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে দিনভর তিন দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রদলের সুশৃঙ্খল অবস্থান ছিল। তবু সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বটবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর বারবার ইসিতে পদচারণা হয়েছে। তারা ইসির সিদ্ধান্ত প্রভাবিত করেছে। জাকসু নির্বাচনের ধারাবাহিক বাস্তবতায় শাকসু নির্বাচনও একই পরিস্থিতির দিকে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমরা নাকি নির্বাচন চাই না। এটা মিথ্যাচার। ইসি আমাদের অনুরোধ জানিয়েছে, কর্মসূচির কারণে যেন কারও চলাচল বাধাগ্রস্ত না হয়। তাই আমাদের ঘেরাও কর্মসূচির আজ এখানেই সমাপ্তি। কাল সকাল ১১টা থেকে আবার শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। স্পষ্ট করে বলে দিতে চাই, আর কোনো মব চলবে না।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, তিনটি দাবি নিয়ে ছাত্রদল সকাল থেকে ইসির সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি পুওর ম্যানেজমেন্ট। জামায়াত-শিবির নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এটি ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ব্যবস্থাপনার বিষয়ে ইসি পুওর ম্যানেজমেন্টের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ইস্যুতে কয়েকটি দল মব তৈরি করে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করিয়ে নিচ্ছে। জামায়াত, এনসিপি মব তৈরি করলেও ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার কথা বলা হয়েছিল। ইসি ১২ জানুয়ারি যে চিঠি দেয়, পরে আবার ১৫ জানুয়ারি সেই সিদ্ধান্ত রিভিউ করে। এ নিয়ে আমরা কথা বলেছি। ইসি জানিয়েছে, সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

আরো একটি প্রত্যাবর্তনের গল্প, ইংল্যান্ডকে হারিয়ে মেসিরা ফাইনালে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
আরো একটি প্রত্যাবর্তনের গল্প, ইংল্যান্ডকে হারিয়ে মেসিরা ফাইনালে

আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে গর্ডনের গোলে লিড নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই আর্জেন্টিনার মরিয়া চেষ্টা ম্যাচে ফেরার।

এই ম্যাচে প্রতিপক্ষের গোলের দরজা খোলা কঠিণ ছিল লিওনেল মেসির জন্য। সে চেষ্টা না করে বাঁ পায়ের জাদুকর মনযোগ দেন সতীর্থদের দিয়ে গোল করানোয়।

শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মেসির অ্যাসিস্টে অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর ৯ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলী নামা লাউতারো মার্তিনেস খুঁজে নেন জাল। এবারও ডান দিক থেকে মেসির ক্রসে নিখুঁত হেডে জয়সূচক গোল করেন লাউতারো।

তাতেই হৃদয় ভেঙে যায় ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায় হ্যারি কেইনদের।

অন্যদিকে চল্লিশের মেসির চোখে এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সিতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্সকে হারানো স্পেন।

আর্জেন্টিনার শুরুর একাদশে মাঠে নামবে যারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার শুরুর একাদশে মাঠে নামবে যারা

বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মিডফিল্ডে রদ্রিগো দে পলের জায়গায় সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। এছাড়া বাকি ১০জন সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশের শুরুতে ছিলেন।

গোলকিপিংয়ে যথারীতি আছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। লেফট-ব্যাকে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো। আর রাইট-ব্যাকে নাহুয়েল মলিনা। মিডমফিল্ডে আগের ম্যাচেগোল পাওয়া আলেক্সিস মাক অ্যালিস্টারের ওপর ভরসা রাখছেন স্কালোনি। তার সঙ্গে আছেন এনজো ফার্নান্দেজ, পারেদেস।

আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। অধিনায়কের সঙ্গে আছেন হুলিয়ান আলভারেজ। ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: জিলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ

ফ্রান্সের দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ
ফ্রান্সের দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন

এই দিনটির অপেক্ষা ঠিক ১৬ বছরের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা মঞ্চে পা রেখেছিল স্পেনের সোনালী প্রজন্ম। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোসারা। এরপর থেকেই শুরু অপেক্ষার। একে একে তিনটি বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখেছে স্পেনের ফুটবলের পতন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব পাড় করা গেলেও বেশিদূর এগুতে পারেনি, শেষ-১৬ থেকেই ফিরতে হয়েছে। এবার লুইস দে লা ফুয়েন্তের অধীনে বদলে যাওয়া এক স্পেনকে দেখলো বিশ্ববাসী।

ফরাসি দম্ভ চূর্ণ করে তারা পা রেখেছে বিশ্বকাপের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের দলকে ২-০ ব্যবধানে হারিয়ে এবার বিশ্বজয়ের অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

টানা তিন ম্যাচে ফ্রান্সকে হারাল স্পেন। ২২ মিনিটে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি গোলে লিড নিয়েছিল স্পেন। সেই লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। ফ্রান্সের আগ্রাসি আক্রমণভাগকে মাঝমাঠ থেকেই অকার্যকর করার কৌশলে নেমেছিল স্পেন। রোদ্রির নেতৃত্ব স্প্যানিয়ার্ড মিডফিল্ড খেলেছে ছকে বাঁধা ফুটবল। সহযাত টিকিটাকা নয়, বল পজেশন ধরে রেখে তারা আক্রমণে গেছে। তাতেই দিশেহারা ফ্রান্স। চার ফরোয়ার্ড নিয়ে নেমেও তারা সুবিধা করতে পারেনি।

বিরতি থেকে ফিরে কেবল ঘর সামলানোয় মনযোগ দেয়নি স্পেন। বরং মাঝমাঠের আধিপত্য ধরে রেখে তারা চেয়েছে ব্যবধান বাড়াতে। ৫৮ মিনিটে ব্যবধান ঠিকই বাড়িয়ে নেয় দলটি। দানি ওলমোর সাজানো বলকে গোলের ঠিকানায় পাঠান পেদ্রো পারো। বাকিটা সময় একই তালে এবং একই কৌশলে খেলে ফরাসিদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে জয় তুলে নেয় স্পেন।

রেকর্ড ২৬তম বিশ্বকাপ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো দিদিয়ের দেশম আরেকবার কৌশলের লড়াইয়ে হার মানলেন চৌকস লুইস দে লা ফুয়েন্তের কাছে। এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগে হার মানা দেশম বিশ্বকাপের মঞ্চে ভাগ্য বদলাতে পারেননি। তাই ২০১৮ ও ২০২২ ফাইনাল খেলা ফরাসিদের এবার বাড়ি ফিরতে হচ্ছে আগেভাগেই।

সোমবার নিউ জার্সি স্টেডিয়ামে হবে ফাইনাল। স্পেন এখন অপেক্ষায় থাকবে শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষের। বুধবার আটলান্টায় অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।