খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না: ইশরাক হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিক গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা বিপুল পরিমাণ সমর্থক নিয়ে ঢাকা-৬ আসনে গণমিছিল করেন তিনি।

রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে শেষ করেন গণসংযোগ। এ সময় তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণের কথা জানান।

ঢাকা-৬ আসনের জনগণকে সাথে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলে মন্তব্য করেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সব দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।

শুক্রবার দুপুর থেকেই একে একে মিছিল আর স্লোগান নিয়ে জড়ো হয় মতিঝিল এলাকায়। উদ্দেশ্য, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের গণমিছিলে অংশ নেওয়া। তাকে এক নজর দেখার জন্যও অনেকে ভিড় জমান পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি কিংবা জানালায়। হাত নেড়ে সমর্থন জানান বিএনপি নেতা ইশরাককে। কেউ কেউ ফুল দিয়ে বরণও করে নেন ঢাকা-৬ আসনের এই প্রার্থীকে।

এসময় উচ্ছ্বাস দেখা যায় মিছিলে অংশ নেওয়া কর্মীদের মাঝেও। তারা জানান, বিপুল ভোটে জয়লাভ করার কথা। ঢাকা ৬ আসনের অধিকাংশ এলাকায় পুরান ঢাকার মধ্যে বিদ্যমান থাকায় নানাবিধ সংকটে পড়েন জনসাধারণ। তবে নির্বাচনে জয়লাভ করে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন ইশরাক।

সন্ধ্যা নামলেও শেষ হয়নি মিছিলের গণজোয়ার। ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করতে প্রস্তুত আসনটির সাধারণ জনগণ।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।