খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না শান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না শান্ত

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ সেঞ্চুরি করেছেন। চলতি বছর তার গড় টেস্ট ক্রিকেটে ৮০ এর উপরে। তবে আরও ধারাবাহিক হতে চান তিনি।

তিনি বলেন, মাত্র মনে হয় ৩৮ ম্যাচ খেলেছি। এখনই এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নাই। ১০০-১৫০ টেস্ট খেলার পর যদি ধারাবাহিক হতে পারি তখন বলতে পারব ক্যারিয়ার ভালোভাবে শেষ হয়েছে।

আর কয়েকদিন পরে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়েও দারুণ উচ্ছ্বসিত তিনি। এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

শান্ত বলেন, অবশ্যই অনেক বড় একটা অর্জন। মুশফিক ভাইয়ের শততম টেস্ট, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করব।

আইরিশদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি। সাবলীলভাবে মাঠের চারদিকে খেলেছেন শট। এই সিরিজের মাধ্যমে আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন তিনি। তবে ক্যাপ্টেন্সি কখনোই তার জন্য চাপের না। এমনটাই জানিয়েছেন তিনি।

নিজের ব্যাটিং ও নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেন, ব্যাটিংয়ের সময় ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। একবারও চিন্তা করি না ক্যাপ্টেন হিসেবে ব্যাট করেছি।

আর কয়েকদিন পর মিরপুরেই এই সিরিজের শেষ টেস্ট। তবে সে ম্যাচেও প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি। শান্ত বলেন, মিরপুরে যে কোনো প্রতিপক্ষ, যে কোনো বোলিংয়ের বিপক্ষে সবসময় চ্যালেঞ্জ থাকে। বাড়তি আলাদা কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমরা ওই চ্যালেঞ্জটা কিভাবে সামলাই সেটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আশা করি ওই আত্মবিশ্বাসটা মিরপুরে কাজে দেবে।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।