খুঁজুন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাইমার হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে।

পুরস্কৃত অন্য ব্যক্তিত্বরা হলেন- মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত),বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

এ ছাড়া পুরস্কৃত পাঁচ প্রতিষ্ঠান হলো- মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের আধিপত্য আছে, তেমনি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।

সবচেয়ে বড় চমক এবং স্বস্তির খবর হলো নেইমারের দলে থাকা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা ফরোয়ার্ড চোট কাটিয়ে আবারও সেলেসাওদের জার্সিতে বিশ্বমঞ্চে নামার অপেক্ষায় আছেন। তার সাথে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো চেনা মুখগুলো।

ভবিষ্যতের দিকে তাকিয়ে স্কোয়াডে তরুণদের অগ্রাধিকার দিয়েছেন কোচ। চেলসিতে নাম লেখানো এস্তেভাও এবং জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ থেকে পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মারদেরও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়।

  • ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন, কার্লোস মিগুয়েল।

রক্ষণভাগ: মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিলো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি, কার্লোস অগাস্তো।

মধ্যমাঠ: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন, ম্যাথিউস পেরেইরা।

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এনড্রিক, রায়ান, অ্যান্তোনি, ইগর থিয়াগো, পেড্রো, রিচার্লিসন, ইগর জেসুস, কাইও জর্জ।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার মাত্র এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো এই তালিকায় থাকা ফুটবলারদের মধ্য থেকেই বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেবেন লিওনেল স্কালোনি।

তালিকায় ঘরোয়া লিগের আধিপত্য এই তালিকায় রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনি এছাড়া আর্জেন্টিনার ঘরোয়া লিগের আরও কিছু মুখ যুক্ত করেছেন, যেমন রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস।

নতুন মুখ ও তরুণ তুর্কি তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা এর আগে স্কালোনির অধীনে কোনো ম্যাচ খেলেননি। এদের মধ্যে জার্মানির হামবুর্গ এসভি-তে খেলা নিকোলাস কাপালদো, গেতাফে’র জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো অন্যতম।

তরুণদের মধ্যে চেলসিতে খেলা আলেহান্দ্রো গারনাচো এবং রোমায় দুর্দান্ত ফর্মে থাকা মাতিয়াস সুলে তালিকায় রয়েছেন। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও তালিকায় স্থান পেয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফা তার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

পরিকল্পনা ও প্রস্তুতি খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষ করে এজিজায় এএফএ-র ক্যাম্পে যোগ দেবেন। জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে পাড়ি জমাবে, যেখানে তারা বিশ্বকাপের বেস ক্যাম্প করবে।

মূল আসর শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগ : অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস।

মধ্যমাঠ : ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।

আক্রমণভাগ : লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

ময়মনসিংহের তারাকান্দার সন্তান সৈয়দ নেছার উদ্দিন রুজেন দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নতুন এই দায়িত্ব তার রাজনৈতিক পথচলায় আরও গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।