দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির
দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব নেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আলী হোসেন ফকির বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন।
এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।


আপনার মতামত লিখুন
Array