সবাইকে ঢাকা-৮ এ যাওয়ার আহ্বান নাহিদের
ঢাকা-৮ আসন নিয়ে অভিযোগ যেন শেষ হচ্ছেই না। আসনটিতে যেতে সবার উদ্দেশে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানান তিনি।
ঢাকা-৮ আসনের শাপলা প্রতীকের প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারীর ফেসবুক পোস্ট শেয়ার করে নাহিদ লেখেন, “সবাই ঢাকা-৮ এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনও আসেননি, এগিয়ে আসুন।”
এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ফলাফল পাল্টে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দিন। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখাও করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বলেন, “সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রগুলোতে অনিয়ম করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন
Array