টানা ৪ দিনের ছুটি শুরু আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে।
এ ছাড়া নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন অর্থাৎ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোট পাঁচ দিনের ছুটি হচ্ছে।
এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২৫ জানুয়ারি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন
Array