সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ

সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় শহীদ মিনার থেকে ফার্মগেট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

সহিংসতামুক্ত রাজনীতির প্রত্যয়ে ‘সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট করুন