দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগান দেন নেতাকর্মীরা।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন ও আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, শহর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আরাফাত সিনহা সিয়াম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি খান অন্তু, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।
এ ছাড়া ছাত্রনেতা শাকিল, হেলাল, ফাহাদ, আব্দুল্লাহ নাহিদ, ইব্রাহীম, খান সিয়াম, মোরসালিন, হাদী, আবিদ, রাফি, আবির, আকাশ ও জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১১:২৬ অপরাহ্ণ