শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৭:৫০ অপরাহ্ণ

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন চার জন। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি।

শক্রিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেন।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান।

বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রিন্ট করুন