‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ছাত্রদল নেতা রাজুর ব্যতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ২:০৮ পূর্বাহ্ণ
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে তৃণমূলে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ। তিনি সম্প্রতি সারা দেশের জেলা মর্যাদার ইউনিটের নেতাকর্মীদের মাঝে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ নকশার সাদা ক্যাপ বিতরণ করেছেন। ক্যাপে ছাত্রদলের লোগোও সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত বছরের ২৮ মে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে প্রধানমন্ত্রী) তারেক রহমান ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ- সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি দেন। এরপর থেকে দলীয় বিভিন্ন কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

রাজু আহামেদ বলেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। “সবার আগে বাংলাদেশ” চেতনা তৃণমূলে আরও ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র উদ্যোগ। দেশের যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থেকে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এই স্লোগান নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।’

প্রিন্ট করুন