স্পেন ও পর্তুগালের একাদশে থাকছে যারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১২:৫১ পূর্বাহ্ণ

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই জমজমাট ফুটবল দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা এখন তুঙ্গে। নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ে স্প্যানিশরা তাদের আগের একাদশ অপরিবর্তিত রাখলেও, পর্তুগাল শিবিরে বড় চমক হিসেবে শুরুর একাদশে ফিরেছেন জোয়াও ফেলিক্স।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ

স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।

পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

প্রিন্ট করুন