নিউ জার্সিতে জমে উঠেছে ব্রাজিল-নরওয়ে লড়াই। প্রথমার্ধ শেষ হয়েছে গোলহীন অবস্থায়।
কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দু’দল খেলছে দু’রকম কৌশলে। কার্লো আনচেলত্তির ব্রাজিল শুরু থেকেই গোলের মরিয়া চেষ্টা করছে। তাই তারা সুযোগও তৈরী করেছে বেশি। তাদের বারবার হতাশ করেছেন নরওয়ে কিপার ন্যুলান। গিমারেসের পেনাল্টি ঠেকানোর পর ভিনিসিয়ুস জুনিয়র ও মার্তিনেল্লির দুই ভালো প্রচেষ্টা রুখে দেন।
নরওয়ে একটু দেখে শুনে বলের নিয়ন্ত্রণ রেখে খেলার চেষ্টা করছে। তাদের মধ্যে সহজাত তেড়েফুড়ে আক্রমণে ওঠার প্রবণতা কম দেখা যাচ্ছে। বরং ঘড় সামলে কাউন্টার অ্যাটাকে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারা। শেষ দিকে ওডেগার্ডের একটা ভালো শট রুখে দেন ব্রাজিল কিপার আলিসন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ২:৫৯ পূর্বাহ্ণ