বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন চলছে। সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪৮০ জন শিল্পী ভোট দিয়েছেন।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট নেওয়া শুরু হয়। মাঝে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ছিলো এক ঘণ্টা নামাজের বিরতি।
সমিতির মোট ভোটার ৫৭৩ জন। তার মধ্যে ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি মোট ভোটের প্রায় ৮৪ শতাংশ। এবার চলছে ফলাফলের অপেক্ষা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। তিনি জানান, ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে ফলাফল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৭:১৭ অপরাহ্ণ