জর্ডানকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই নকআউটে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ১০:১৮ পূর্বাহ্ণ

জর্ডানের বিপক্ষে একপেশে ম্যাচে বেশি গোল না পেলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোলের দেখা পান জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

ফিফা বিশ্বকাপে এনিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা। আর টানা সাত ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি।

তিন ম্যাচের তিনটিই জিতে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট পেল আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের চমক কেপ ভার্দের বিপক্ষে খেলবে তারা।

একই গ্রুপ থেকে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে দুই দল। যার ফলে বিদায়ঘণ্টা বেজে গেছে ইরানের।

প্রিন্ট করুন