দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১১:২২ পূর্বাহ্ণ

মন্তেরিতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের দ্বিতীয় বার্ধে থাপেলো মাসেকোর করা একমাত্র গোলটিই দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল তারা।

আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। হারলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ার। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিন নম্বরে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও ১২ গ্রুপের সেরা আটটি দল জায়গা পাবে রাউন্ড অব ৩২ এ। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে দক্ষিণ কোরিয়া।

প্রিন্ট করুন