সৌদির জালে এক হালি গোলে বড় জয় স্পেনের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ

শুরুটা করেছিলেন লামিনে ইয়ামাল। এরপর মিকেল ওইয়ারসাবালের জোড়া। দ্বিয়ার্ধের শুরুতেই ‘আত্মঘাতী’ গোল উপহার। বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক হলো স্পেনের। সৌদিকে ৪-০ গোলে হারিয়ে শক্তির জানান দিল সাবেক চ্যাম্পিয়নরা।

জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে লুইস দে ফুয়েন্তের শিষ্যরা।

এই জয়ে এইচ’ গ্রুপের ম্যাচটি শীর্ষে স্পেন। ২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে তারা। সমান ম্যাচে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উরুগুয়ে। টেবিলের তিনে সৌদি আরব আর চারে কেপ ভার্দে।

প্রিন্ট করুন