মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির বিপক্ষে গোল উৎসবের ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল। ইতোমধ্যে প্রথমার্ধে ৩ গোলের লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কুনহার দুটি ও ভিনিসিয়ুস একটি গোল করেন। প্রথম ১০ মিনিট হাইতির ম্যাচ দেখে বেশ গোছাল মনে হলেও ধীরে ধীরে ভিনি-কুনহাদের সামনে তাদের ডিফেন্সের অসহায়ত্ব যেন প্রকট হয়ে উঠেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৭:৩৬ পূর্বাহ্ণ