ম্যাথিয়াস কুনহার গোলে এগিয়ে ব্রাজিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৭:০৭ পূর্বাহ্ণ

রাফিনহার অবিশ্বাস্য মিসের পর অবশেষে ২৩ মিনিটে জালের দেখা পায় ব্রাজিল। গোলদাতা ম্যাথিয়াস কুনহা।

ভিনিসিয়ুস ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নিলে হাইতির গোলরক্ষক জনি প্লাসিড সেটা ঠেকিয়ে দেন। কিন্তু ফিরতি বলে সামনে থাকা ব্রাজিলের কুনহার শট আশ্রয় নেয় জালে।

ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনহা, ম্যাথিয়াস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

প্রিন্ট করুন