বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৯:২৬ পূর্বাহ্ণ

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে আলজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচে নামার মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

৩৮ বছর বয়সী এই তারকা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে খেলার কীর্তি গড়েছেন তিনি।

এদিকে এই ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। দেশের জার্সি গায়ে ২০০ ম্যাচ খেলে স্পর্শ করেছেন আরেকটি মাইলফলক। এর আগে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাওয়া আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের গণ্ডি পেরিয়েছেন।

অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল দিয়ে আরও কয়েকটি রেকর্ড ভেঙেছেন মেসি। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছিলেন মেসি। শুধু ২০১০ বিশ্বকাপে গোল করতে পারেননি তিনি।

প্রিন্ট করুন