ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাসুম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ১১:৫৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাসুম রানা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সন্তান মাসুম রানা রাজধানীর মিরপুর কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মাসুম রানা বলেন, “তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং ছাত্রদলকে একটি সুশৃঙ্খল, গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”

নতুন এই দায়িত্ব তার রাজনৈতিক পথচলায় আরও গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন