আবারও বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে সেই তালিকায় ছিল না এ শিল্পীর নাম।
সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন।
গত ১১ এপ্রিল সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সেসময়ও বঞ্চিত ছিলেন তিনি।
তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ