পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি।
এ কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা সংলগ্ন ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানা’ পরিদর্শনে যান তিনি। সেখানে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্গত কড়াইল ও ভাষানটেক এলাকার ১৪টি মাদরাসার শিক্ষার্থীদের পুরো রমজান মাসের ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে।
জাইমা রহমানের উপস্থিতিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩১ অপরাহ্ণ