বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলো ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:০১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) না নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৮ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে আলাদাভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নবনির্বাচিত সদস্যরা। শপথ বাক্য পাঠ করান সিইসি।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়নি বিএনপির সদস্যরা।

প্রিন্ট করুন