ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪২ অপরাহ্ণ

ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ১২৭ ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টির ফলাফল পাওয়া গেছে।

এতে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসব কেন্দ্রে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দাঁড়িপাল্লায় প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের ধানের শীষ পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।

প্রিন্ট করুন