প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় ডা. শফিকুরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৭:৫০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি। রবিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর তারা যমুনায় যান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে দুপুরে জামায়াতের পক্ষ থেকে এই সাক্ষাৎকারের কথা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আমিরে জামায়াতসহ চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী নির্বাচন ও সার্বিক বিষয়ে আলোচনা করবেন দলের নেতারা।

প্রিন্ট করুন