পাবনার দুই আসনে ভোটের কার্যক্রম কী স্থগিত? যা জানা যাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৯ অপরাহ্ণ

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে খবর ছড়ালে নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিবের বরাতে কয়েকটি গণমাধ্যম এ সংক্রান্ত খবর প্রচার করে।

তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় জানান, নির্বাচন কমিশন পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়।

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।

প্রিন্ট করুন