জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনার জন্য ব্যালট বক্স গণনাস্থলে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।
প্রায় ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হলেও লম্বা লাইনের জন্য শেষ হতে আরও কিছু সময় নেওয়া হয়। প্রায় বিকেল ৪টার পরে শেষ হয় ভোটগ্রহণ। এরপরই ব্যালট বক্স ভোগ গণনাকেন্দ্রের দিকে নিয়ে যায় নির্বাচন কমিশন।
এর আগে দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব কেন্দ্রের তথ্য হাতে এলে বিস্তারিত জানানো যাবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক।
এর আগে সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজারের বেশি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:২৭ অপরাহ্ণ