বিশ্বের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৫’ জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টা ব্যাংককের আইকনিক স্টেজে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড, যেখানে শেষ পাঁচে জায়গা করে নেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরি কোস্টের প্রতিযোগীরা।
বিচারকদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। আর সেখানেই সবচেয়ে বেশি আলো ছড়ান ফাতিমা।
ফাইনালে রানারআপ হন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
ব্যাংককে আয়োজিত এই মহাসমারোহে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ২৬ বছর বয়সী ফাতিমা। এ নিয়ে চতুর্থবারের মতো মেক্সিকোর মাথায় উঠলো মিস ইউনিভার্সের গৌরবময় মুকুট।
বিশ্বের ‘সুপার বোল’ খ্যাত এই প্রতিযোগিতায় এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে উঠলেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, আর উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ৩:৩৬ অপরাহ্ণ