রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রেসিডেন্ট ও বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্যতম নেতা নীতিশ কুমার।

এ নিয়ে রেকর্ড দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে আরও ৩০ জন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে ১৬ জন বিজেপির, আর বাকি ১৪ জন জেডিইউ দলের।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ুও অনুষ্ঠানে যোগ দেন।

১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতের কোনো রাজ্যের সরকারপ্রধান এতবার শপথ নেননি। নীতিশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার সাংবিধানিকভাবে পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারলে সবচেয়ে দীর্ঘসময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও তার দখলে যাবে।

প্রিন্ট করুন