ইমরুল হাসান: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন (২০ নভেম্বর)। উপলক্ষে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এসএম মিজানুর রহমান রাজ।
বুধবার রাতে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন খামারবাড়ি মোরে প্রায় এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এদিন যুবদলের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এ এস এম মিজানুর রহমান রাজের নেতৃত্বে এই আয়োজনে অংশ নেন।
শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন নুরে আলম সিদ্দিকী, টিটু আশরাফুল আলম জুয়েল, মোসাদ্দেক খন্দকার রাজু, সফিকুল ইসলাম রানাসহ অনেকেই।
পাশাপাশি এদিন জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এস এম মিজানুর রহমান রাজ। এসময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর, ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এই যুব নেতা আরও বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে এবং দেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে।
শীতবস্ত্র ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সবার কাছে তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। একইসঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ১১:০৭ পূর্বাহ্ণ