ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, গেঞ্জি ও টুপি মাথায় দিয়ে সমাবেশে যোগ দেন। এতে কৃষক-জনতার ঢল নামে।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৯:৫৪ অপরাহ্ণ