প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে যুবদল নেতা রাজের মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ১২:৫৫ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৪ আগস্ট উপলক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও জুলাইয়ের রক্তঝরা গণজাগরণের স্মরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. মিজানুর রহমান রাজ। মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, জনগণের অধিকার এবং উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম. মিজানুর রহমান রাজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অসংখ্য মানুষের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রিন্ট করুন