জুড বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড।
নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসীত থাকে ১-১ সমতায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বেলিংহ্যাম গোল করে দলকে এগিয়ে দেন। এই জয়ে ২০১৮ সালের পর আবার সেমিফাইনালে উঠতে পারল ইংল্যান্ড।
বেলিংহ্যামের এই বিশ্বকাপে গোলসংখ্যা হয়েছে ৬। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৫:৫৬ পূর্বাহ্ণ