বিশ্বকাপ থেকে ফিরে রহস্যময় মৃ/ত্যু দক্ষিণ আফ্রিকান ফুটবলারের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১২:৩১ পূর্বাহ্ণ

মাত্র কয়েক দিন আগেও তিনি বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে লড়ছিলেন। স্টেডিয়ামের আলো, জাতীয় সংগীত, লাখো সমর্থকের স্বপ্ন-সবকিছুরই অংশ ছিলেন তিনি। আজ সেই জেডেন অ্যাডামসকে ঘিরে নেই কোনো উল্লাস, নেই কোনো করতালি। আছে শুধু নিস্তব্ধতা, শোক আর এক অসমাপ্ত স্বপ্নের গল্প!

মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে এই অকাল মৃত্যু, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০২৬ বিশ্বকাপ ছিল অ্যাডামসের ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম দুই ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। মেক্সিকোর বিপক্ষে খেলেছিলেন ৬০ মিনিট, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমার্ধ শেষে বদলি হন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও শেষ দিকে মাঠে নেমেছিলেন। সেই জয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। নকআউটে কানাডার বিপক্ষে বেঞ্চে থাকলেও সেটিই হয়ে গেল জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি।

প্রিন্ট করুন