জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত খামেনি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হয়েছে। তাকে ইমাম রেজা (আ.) এর মাজারে দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে ইরান ও প্রতিবেশী ইরাকজুড়ে চলা ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষ হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার মাশহাদের রাস্তাজুড়ে লাখ লাখ শোকাহত মানুষের ঢল নামে। খামেনির দাফনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে তাকে দাফন করা হয়। এর আগে ইরানের তেহরান, কোমসহ একাধিক শহর এবং ইরাকের নাজাফ ও কারবালায় তার মরদেহ নিয়ে শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। এরপর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি।

প্রিন্ট করুন