র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১:৪৬ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে নামার আগে মাঠের বাইরে কিছুটা ধাক্কা খেল আর্জেন্টিনা।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ের পরও ফিফা র‍্যাংকিংয়ের ১ নম্বর স্থানটি হারাতে হয়েছে আলবিসেলেস্তেদের।

প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানটি আবারও নিজেদের দখলে নিয়েছে ফ্রান্স। তিনে নেমে গেছে স্পেন (১৯১২.৩৪)।

বিশ্বকাপের ম্যাচগুলোর ফলের ওপর ভিত্তি করে সরাসরি লাইভ আপডেট হচ্ছে ফিফা র‍্যাংকিং। প্যারাগুয়েকে হারানোর পর ফরাসিদের বর্তমান পয়েন্ট ১৯২৫.৮৬।

অন্যদিকে, মিসরকে হারিয়েও আর্জেন্টিনা সামান্য পিছিয়ে থেকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। যেহেতু দুই দলই এখনো বিশ্বকাপে টিকে রয়েছে, তাই টুর্নামেন্টের বাকি অংশে এই সামান্য ব্যবধান যেকোনো সময় আবার বদলে যেতে পারে।

প্রিন্ট করুন