আরেকটি ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি লিওনেল মেসি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১:১৩ অপরাহ্ণ

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ডের হাতছানি থাকবে না সেটি যেন সমর্থকদের বিশ্বাস করা কঠিন। তাইতো ধারাভাষ্যকাররা প্রায়ই বলে থাকেন, মেসি মাঠে নামা মানেই রেকর্ড। চলতি বিশ্বকাপে সেটির প্রমাণও দিয়ে যাচ্ছেন এলএমটেন।

ফিফা বিশ্বকাপে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি। শেষ ১৬-র ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসের অভিজাত এক ক্লাবে প্রবেশ করবেন মেসি।

মিশরের বিপক্ষে জাল খুঁজে পেলে মেসি হবেন বিশ্বকাপের ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখাবেন।

এর আগে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কেবল জাস্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জাইরজিনহো (ব্রাজিল, ১৯৭০), গের্ড মুলার (জার্মানি, ১৯৭০), রিভালদো (ব্রাজিল, ২০০২) এবং হামেস রদ্রিগেস (কলম্বিয়া, ২০১৪)।

প্রিন্ট করুন