আজ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে স্পেনের কঠিন পরীক্ষা। ডালাসে সিআরসেভেন নিজের শেষ হাসি হাসতে পারবেন কি না, সেটি নিয়ে এখন গোটা ফুটবল বিশ্বের উত্তেজনা তুঙ্গে।
পরিসংখ্যানেও অনেকটা এগিয়ে স্পেন। দুই দল এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেনের জয় ১৮টি, ড্র হয়েছে ১৬টি এবং পর্তুগাল জিতেছে মাত্র ৭টিতে। বিশ্বকাপের মঞ্চেও পর্তুগালের স্মৃতি খুব একটা সুখকর নয়।
১৯৩৪ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়বার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেনের জয় ও দাপটই ছিল বেশি।
দুই দলের ১২টি বড় প্রতিযোগিতামূলক ম্যাচের পরিসংখ্যান বেশ হতাশাজনক পর্তুগালের জন্য। তারা জিতেছে মাত্র একটি ম্যাচে, হেরেছে পাঁচটিতে। ২০০৪ ইউরোতে নুনো গোমেসের একমাত্র গোলে সেই জয়ের স্বাদ পেয়েছিল পর্তুগিজরা। সেই হিসেবে টানা ২০ বছর ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের বিপক্ষে জয়ের খরা চলছে রোনালদোদের।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১২:১০ পূর্বাহ্ণ