পর্তুগাল নাকি স্পেন, কারা জিতবে? যা জানাল সুপারকম্পিউটার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১১:৫৮ অপরাহ্ণ

 

ফুটবলের মঞ্চ থেকে একে একে বিদায় নিচ্ছেন মহাতারকারা। গত ম্যাচেই লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে বিদায় নিতে হয়েছে। এরপর বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

আজ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে স্পেনের কঠিন পরীক্ষা। ডালাসে সিআরসেভেন নিজের শেষ হাসি হাসতে পারবেন কি না, সেটি নিয়ে এখন গোটা ফুটবল বিশ্বের উত্তেজনা তুঙ্গে।

ম্যাচ শুরুর আগেই জয়-পরাজয়ের হিসাব কষছে প্রযুক্তি। ডাটা বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘দ্য অ্যানালিস্ট’-এর সুপারকম্পিউটার ‘অপ্টা’র ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আজকের ম্যাচে এগিয়ে থাকবে স্পেন।

সুপারকম্পিউটারের তথ্যমতে, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ। বিপরীতে, পর্তুগালের জয়ের সম্ভাবনা মাত্র ২৫.৬ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা পেনাল্টিতে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

প্রিন্ট করুন