কেপ ভার্দের সঙ্গে শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ৮:১১ পূর্বাহ্ণ

নাটকীয়তা, রোমাঞ্চ আর থ্রিলার– কোনো কিছুরই কমতি ছিল না আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে। যেনো পয়সা উসুল একটি ম্যাচ। প্রথমার্ধের গতিহীন ফুটবলে প্রাণ ফিরল দ্বিতীয়ার্ধে। চমক দেখাল কেপ ভার্দে। বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়ে ম্যাচ নিয়ে গেল অতিরিক্ত সময়ে। সেখানেও জমিয়ে তুলল ম্যাচ।

পিছিয়ে পড়েও ম্যাচে দু’বার সমতা ফেরাল কেপ ভার্দে। তবুও শেষটা রঙিন হলো না তাদের। বিদায় নিতে হলো নবাগত কেপ ভার্দেকে। কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল আর্জেন্টিনা

আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর কেপ ভার্দে। রোমাঞ্চকর লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

প্রিন্ট করুন