৯২ বছরের দুঃখ মুছে শেষ ষোলোতে মিশর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ৩:১০ পূর্বাহ্ণ

১৯৩৪ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে নকআউট পর্বে উর্ত্তীণ হয়েছিল মিশর। সেবার প্রথম রাউন্ডেই হাঙ্গেরির কাছে হেরে মন ভেঙে যায় পিরামিডের দেশের ফুটবল যোদ্ধাদের। তবে ৯২ বছর পর আরেকটি বিশ্বকাপে আবারও নকআউটে খেলার সৌভাগ্য হয়েছে মিশরের।

এবার মোটেও আশাভঙ্গের গল্প নয়। বরং অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কোচ হোসাম হাসানের দল।

শুক্রবার ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে পূর্ণ সময়ে ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময় বেধে দেওয়া হয়। অতিরিক্ত সময়েও ম্যাচের সুরাহা না হওয়াতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-২ গোলে জয় পায় মিশর।

প্রিন্ট করুন